১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০৮ পিএম

ফরিদপুর মেডিকেলে চিকিৎসক ও শিক্ষার্থীদের পাচঁদফা দাবিতে বিক্ষোভ

ফরিদপুর মেডিকেলে চিকিৎসক ও শিক্ষার্থীদের পাচঁদফা দাবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধি এবং ম্যাটস ও মানহীন মেডিকেল কলেজ বন্ধসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। একই দাবিতে জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপিও দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল আয়োজিত হয়।

বিক্ষোভকালে তারা বলেন, এমবিবিএস ও বিডিএস ব্যতীত অন্য কেউ ডাক্তার হিসেবে কাজ করতে পারবে না। চিকিৎসা ব্যবস্থায় সংস্কারের দরকার রয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সংশ্লিষ্ট আইনের বিরুদ্ধে করা রিট বাতিল করতে হবে।

তারা বলেন, উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায় এমন ওষুধের (ওটিসি) তালিকা হালনাগাদ করতে হবে। আলাদাভাবে চিকিৎসক সংকটে দ্রুত দশ হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে। এ ছাড়া স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। একই সাথে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) চিকিৎসকদের অংশগ্রহণের বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

এ ছাড়া সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা।

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত