যুক্তরাষ্ট্রে বন্যা ও ভারী বৃষ্টিতে নিহত ৯, বিদ্যুৎহীন ৫ লক্ষাধিক মানুষ
মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রে মধ্য-পূর্বাঞ্চলে বৃষ্টি ও বন্যায় কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কেন্টাকিতেই মারা গেছেন আটজন। মূলত ভারী বৃষ্টিতে উত্তর আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলে প্লাবিত হয়ে রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন পাঁচ লক্ষাধিক মানুষ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
এদিকে রোববার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানান, ‘তার রাজ্যে আটজন মারা গেছেন। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।’
এ সময়ে লোকজনকে ঘরে অবস্থান করতে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বেশিরভাগ মৃত্যু হয়েছে রাস্তার পানিতে গাড়ি আটকে। এছাড়া শত শত মানুষ বন্যায় আটকে পড়েছেন। যাদের উদ্বার কার্যক্রম চলছে।’
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঝড় শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। এবং প্রায় ৩৯ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকা নতুন করে ভয়াবহ শীতের কবলে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) জানিয়েছে, ফ্লোরিডা ও জর্জিয়ার কিছু অংশে প্রচণ্ড ঝড় বয়ে গেছে।
এসএইচবি/
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ছয় দফা দাবি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ছয় দফা দাবি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’