১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৪৩ এএম

যুক্তরাষ্ট্রে বন্যা ও ভারী বৃষ্টিতে নিহত ৯, বিদ্যুৎহীন ৫ লক্ষাধিক মানুষ

যুক্তরাষ্ট্রে বন্যা ও ভারী বৃষ্টিতে নিহত ৯, বিদ্যুৎহীন ৫ লক্ষাধিক মানুষ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রে মধ্য-পূর্বাঞ্চলে বৃষ্টি ও বন্যায় কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র কেন্টাকিতেই মারা গেছেন আটজন। মূলত ভারী বৃষ্টিতে উত্তর আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলে প্লাবিত হয়ে রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন পাঁচ লক্ষাধিক মানুষ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে রোববার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানান, ‘তার রাজ্যে আটজন মারা গেছেন। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।’

এ সময়ে লোকজনকে ঘরে অবস্থান করতে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বেশিরভাগ মৃত্যু হয়েছে রাস্তার পানিতে গাড়ি আটকে। এছাড়া শত শত মানুষ বন্যায় আটকে পড়েছেন। যাদের উদ্বার কার্যক্রম চলছে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঝড় শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। এবং প্রায় ৩৯ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকা নতুন করে ভয়াবহ শীতের কবলে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) জানিয়েছে, ফ্লোরিডা ও জর্জিয়ার কিছু অংশে প্রচণ্ড ঝড় বয়ে গেছে।

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও