গোপালগঞ্জে সড়কে ট্রাক চাপায় প্রাণ গেল চিকিৎসকের
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. অর্ঘ্য অমৃত মন্ডলের নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অম্রিত মন্ডলের হবু স্ত্রী ডা. প্রতীভা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ছিটকে পড়ে গুরুতর আহত হন ডা. অর্ঘ্য অমৃত মন্ডল ও তার হবু স্ত্রী। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমৃত মন্ডলকে মৃত ঘোষণা করেন। এবং অমৃত মন্ডলের হবু স্ত্রী ডা. প্রতীভাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা ওসি মো: মাকসুদুর রহমান মুরাদ মেডিভয়েসকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচবি
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬