৩০ জানুয়ারী, ২০২৫ ০১:৫২ পিএম

মুক্তিযোদ্ধা কোটার অনুপস্থিত ৪৯ জনকে ডেকেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মুক্তিযোদ্ধা কোটার অনুপস্থিত ৪৯ জনকে ডেকেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তির জন্য মুক্তিযোদ্ধা কোটার সনদপত্র যাচাইয়ে অনুপস্থিত ৪৯ ভর্তিচ্ছুকে আবারও ডেকেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী রোববার (২ ফেব্রুয়ারি) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে তাদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে নোটিস দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল গত ১৯ জানুয়ারি তারিখে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালার ৯.৩ নং অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটার আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই বাছাইপূর্বক অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে উল্লেখ রয়েছে।’

‘এমতাবস্থায় উল্লিখিত শিক্ষার্থীদেরকে আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাখালী, ঢাকায় (স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবন, ২য় তলায়) উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। কোনো পরীক্ষার্থী নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত না হলে তিনি কোটার দাবিদার নন বলে গণ্য হবেন’বলা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে ডা. রুবীনা ইয়াসমীন মেডিভয়েসকে জানান, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কোটায় আসন পাওয়া মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের চলতি মাসের ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি সনদপত্র যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল। কিন্তু কোটায় চান্স পাওয়ার পরও সনদ যাচাইয়ের জন্য ৪৯ জন মুক্তিযোদ্ধার সন্তান দাবিদার আসেননি।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক