৩০ জানুয়ারী, ২০২৫ ০৪:১৬ পিএম

অভ্যুত্থানে আহত ৮৪ জনকে মার্কিন মেডিকেল টিমের ফিজিও থেরাপি

অভ্যুত্থানে আহত ৮৪ জনকে মার্কিন মেডিকেল টিমের ফিজিও থেরাপি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে আগত ছয় সদস্যের একটি মেডিকেল টিম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ৮৪ জনকে ফিজিওথেরাপি প্রদান করা হয়েছে।

দুপুরে নিটোরের সহকারী রেজিস্ট্রার ডা. নাঈমা ফেরদৌসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ১০০ জনকে পুনর্বাসন চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত ছয় সদস্যের একটি ফিজিও মেডিকেল টিম। ভর্তিকৃত আহতদের মধ্য থেকে ৮৪ জনকে ছয়টি গ্রুপে ভাগ করে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। এর মধ্যে এ-ওয়ার্ডে ৪৩ জন, বি-ওয়ার্ডে ৩৯ জন এবং বিএসএমএমইউ থেকে আগত দুইজন রোগীও রয়েছেন।

ডা. আলনা ব্যানসিভেনগোর নেতৃত্বে ডা. স্টিফেনি ওয়াইট, ডা. মৌরিন কিং ডেলে, ডা. ক্রেইগ এমিডন ফক্স, ডা. এসলে নিকোল সাক্সে, ডা. মাইক ডেনি ফেজের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন।

এসএইচবি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক