রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর তাগিদ বিএসএমএমইউ ভিসির
মেডিভয়েস রিপোর্ট: রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে ভূমিকা রাখতে চিকিৎসকদের তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সম্প্রসারিত কার্ডিয়াক ইমার্জেন্সি উদ্বোধনকালে এ তাগিদ দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের নিচতলায় কার্ডিওলজি বিভাগের উদ্যোগে সম্প্রসারিত ইমার্জেন্সি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শাহিনুল আলম।
বিভাগ সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের কার্ডিয়াক ইমার্জেন্সিতে শয্যা সংখ্যা ছিল আটটি। আজ আরও পাঁচটি শয্যা উদ্বোধনের মধ্য দিয়ে এ সংখ্যা ১৩টিতে উন্নীত হলো। এতে হৃদরোগের জরুরি পরিস্থিতি মোকাবেলায় আরও সক্ষমতা অর্জন করলো প্রতিষ্ঠানটি।
এ সময় দেশের মেডিকেল প্রতিষ্ঠানগুলোর জরুরি বিভাগর মান উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এ সময় অধ্যাপক ডা. শাহিনুল আলম। একই সাথে রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর তাগিদ দেন তিনি।
ভিসি বলেন, রোগীদের চিকিৎসা ব্যয় অবশ্যই কমাতে হবে। এজন্য চিকিৎসকদেরও কিছুটা দায় রয়েছে। দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্ত অনেক রোগী চিকিৎসাসেবা নিতে গিয়ে দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছেন। চিকিৎসকরা যদি গাইডলাইন অনুসরণ করে প্রেসক্রিপশনে রোগীর ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা লিখেন, তাহলে চিকিৎসা ব্যয় কিছুটা কমবে। তাদের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে এমন গাইডলাইন তৈরি করতে হবে, যাতে রোগীদের চিকিৎসা ব্যয় কম হয়। প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা রোগীর প্রেসক্রিপশনে উল্লেখ করা উচিত।
বিভিন্ন সময়ে প্রকাশিত একাধিক জরিপের বরাত দিয়ে অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসা নিয়ে অধিকাংশ রোগীই সন্তুষ্ট। কিছু রোগী অসন্তুষ্ট। তাদের অসন্তুষ্টি দূর করার জন্য চিকিৎসকদের কমিউনিকিশন স্কিল বৃদ্ধি করা, রোগীর মন বুঝে চিকিৎসা দেওয়া, রোগীকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করা, রোগীকে একটু জানা এবং চিকিৎসক ও রোগীর মধ্যকার সম্পর্ক বৃদ্ধি করা প্রয়োজন।
কার্ডিলজি বিভাগ বলছে, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় বিএসএমএমইউতে সবসময়ই রোগীর প্রচুর চাপ থাকে। এ ছাড়া কার্ডিয়াক ইমার্জেন্সির সকল শয্যাতেই রোগী ভর্তি থাকে। তাই সম্প্রসারিত কার্ডিয়াক ইমার্জেন্সি চালু করা রোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএসএমএমইউ প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ ও ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শফি উদ্দিন প্রমুখ।
এ সময় কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হারিসুল হক, ডা. মঞ্জুর মাহমুদ, ডা. এসএম মোস্তফা জামান, ডা. ইকবাল হাসান, ডা. মোখলেছুর রহমান, ডা. মো. আবু সেলিম, সহযোগী অধ্যাপক ডা. মোস্তাশিরুল হক, ডা. মো. রসুল আমীন, সহকারী অধ্যাপক ডা. ডিএমএম ফারুক ওসমানী, ডা. নিলুফার ফাতেমা, ডা. মো. কিবরিয়া শামীম, ডা. মুহাম্মদ জাফর ইকবাল জামালী, ডা. লোহানী মো. তাজুল ইসলাম, ডা. খন্দকার কামরুজ্জামান, ডা. আনম মনোয়ারুল কাদির, ডা. আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫