পাঁচ কনসালটেন্টকে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বদলি
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ কনসালটেন্টকে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের পাঁচ চিকিৎসককে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’
বদলি ও পদায়ন হওয়া পাঁচ চিকিৎসক হলেন, মেহেরপুরের বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. এস.এম মাসুদুজ্জামানকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে, নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সানজিদা আক্তারকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ও পিরোজপুরের নেছারাবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. মো. শরিফুল ইসলামকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বদলি করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. তৈয়বা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. সৈয়দ গোলাম ইউসুফ সিদ্দিককে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে বদলি করা হয়েছে।
‘বদলিকৃতরা আগামী সাত দিনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় পরবর্তী কার্যদিবসের মধ্যে তারা অব্যহতি পেয়েছেন বলে গণ্য হবে।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।
এমআই/
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
০৯ সেপ্টেম্বর, ২০২৪
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০৪ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
-
২২ মে, ২০২৪