এমবিবিএসের ফল চূড়ান্ত, যেকোনো সময় প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিসবাহ উদ্দিন আহমেদ।
আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন তিনি।
ডা. মিসবাহ উদ্দিন বলেন, ‘আজ যেকোনো সময় এটি স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এটি প্রকাশিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন মহোদয়ের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা নূরজাহান বেগম ম্যডামের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে নির্দেশনা পেলেই ওপেন করা হবে।’
তাহলে বরাবরে মতো ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপদেষ্টার কাছে নিয়ে যাওয়া হয়েছে। তবে আগের মতো আনুষ্ঠানিকভাবে ঘোষণার সম্ভাবনা কম। হয় তো একটি প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে ফলাফল অনলাইনে আপলোড করা হবে। আমাদের সকাল বেলা যে মিটিং হয়েছে, দুপুর দুইটা পর্যন্ত চলা ওই মিটিংয়ে এ রকম প্রস্তুতি পরিলক্ষিত হয়নি।’
তিনি আরও বলেন, ‘মহাপরিচালক স্যার স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামের দপ্তরে আছেন। সব কিছুই প্রস্তুত। শুধু অফিসিয়াল সিদ্ধান্তের বিষয় বাকি। সবাই ম্যাডামের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।’
ডা. মিসবাহ উদ্দিন আরও বলেন, ‘ফলাফল ইতিমধ্যে ওয়েবসাইটে আপলোড করা আছে। সিদ্ধান্ত হলে শুধু পাবলিশ বাটনে ক্লিক করা হবে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি অনুমোদিও বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
জানা গেছে, দেশে ১১০টি মেডিকেল কলেজ। সরকারি ছাড়াও রয়েছে ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ। একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
'বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীর নীতিমালার শর্তাঅনুযায়ী, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী পাঁচ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, পার্বত্য অঞ্চল ব্যতিত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নং ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমাণকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ের পর প্রকাশ করা হবে।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ হাজার ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।
এর আগে ৮ ডিসেম্বর এমবিবিএস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনলাইনে আবেদন চলে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
এমইউ/
-
১৭ জুন, ২০২৫
-
০২ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
৩০ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২০ জানুয়ারী, ২০২৫
এমবিবিএস ভর্তি পরীক্ষা
রাত আটটার মধ্যে কোটায় সুযোগ পাওয়াদের বাদ দেওয়ার আল্টিমেটাম
-
২০ জানুয়ারী, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তি
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবি