১৫ জানুয়ারী, ২০২৫ ০১:০১ পিএম

এডব্লিউসির বৈজ্ঞানিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এডব্লিউসির বৈজ্ঞানিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আমেরিকান ওয়েলনেস সেন্টারের (এডব্লিউসি) আয়োজনে ‘প্রাকৃতিক উপায়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা: ডায়েট ও লাইফস্টাইলের উপর ফোকাস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ধানমন্ডির গ্রিন গার্ডেনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এডব্লিউসি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। এতে মূল বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসালটেন্ট অধ্যাপক ডা. এম. মুজিবুল হক। তিনি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে ডায়েট এবং লাইফস্টাইল পরিবর্তনের ওপর জোর দেন।

এ ছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।

প্রতিষ্ঠানটির উপদেষ্টা মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় সেমিনারে ছয় শতাধিক শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএইচবি/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আমেরিকান ওয়েলনেস সেন্টার
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত