১৫ মে, ২০২৪ ১০:০৪ পিএম

আমেরিকান ওয়েলনেস সেন্টার বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর

আমেরিকান ওয়েলনেস সেন্টার বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনা, অনুমোদন ছাড়া ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা এবং কর্তব্যরত ডিউটি ডাক্তার না থাকায় রাজধানীর আমেরিকান ওয়েলনেস সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৫ মে) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠিতে অধিদপ্তরের এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

একই সঙ্গে কেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী ৭ কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে চিঠিতে। এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় অবস্থিত আমেরিকান ওয়েলস সেন্টারে অভিযান পরিচালনা করে।

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পরিদর্শন টিম গতকাল আমেরিকান ওয়েলনেস সেন্টার পরিদর্শন করে। পরিদর্শনকালে অধিদপ্তরের কর্মকর্তারা দেখতে পান যে, আপনার প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স নেই। ১৮টি বেড রয়েছে, অনুমোদন ছাড়াই ল্যাব চলছে এবং  কোনো ডিউটি ডাক্তার নেই। যা প্রতারণার শামিল। এ অবস্থায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা হলো।’

‘একই সঙ্গে কেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ (হাসপাতাল) সংশ্লিষ্টদের কাছেও প্রেরণ করা হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক