বিএসএমএমইউর শিশু সার্জারিতে এক বছরে ১০ হাজার রোগীকে সেবা
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪ সালে অর্থাৎ এক বছরে ইনডোর ও আউটডোরে ১০ হাজার রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগ। এরমধ্যে ১ হাজার ৩ শতাধিক রোগীর অপারেশন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে বিএসএমএমইউ প্রশাসন সি ব্লকে শিশু সার্জারি বিভাগে নতুন বর্ষবরণ ও ১০তম ব্যাচের রেসিডেন্টদের বিদায় অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, শিশু সার্জারি বিভাগে ২০২৪ সালে ৩টি জোড়া লাগানো শিশুর অত্যন্ত জটিল অপারেশন সফলভাবে করা হয়েছে। এরমধ্যে ৩ মাস বয়সী শিশু আবু বকর ও ওমর ফারুক এবং ১ বছর ৬ মাস বয়সী শিশু নূহা ও নাবাকে বিভিন্ন ধাপে জটিল অস্ত্রোচারের মাধ্যমে তাদের সফলভাবে পৃথকীকরণ করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ১ বছর ৩ মাস বয়সী শিশু সুমাইয়া ও খাদিজার প্রথম ২ ধাপের জটিল অস্ত্রোপচারের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাদের বয়স সাড়ে তিন বছর। তাদেরকে সম্পূর্ণরূপে পৃথকীকরণ করতে আরো ৩টি ধাপের জটিল অস্ত্রোচার করতে হবে। এক্ষেত্রেও শিশু সার্জারি বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সহায়তায় জোড়া লাগানো শিশু সুমাইয়া ও খাদিজাকে বাকি অস্ত্রোচারের মাধ্যমে সফলভাবে পুরোপুরো পৃথক করা যাবে।
এসএইচ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫