চট্টগ্রামে বেসরকারি আর্মি মেডিকেল কলেজের একাডেমিক অনুমোদন নবায়ন
মেডিভয়েস রিপের্টি: চট্টগ্রাম বেসরকারি আর্মি মেডিকেল কলেজের একাডেমিক অনুমোদন নবায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম বেসরকারি আর্মি মেডিকেল কলেজের ২০২৩- ২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নির্দেশক্রমে নবায়ন করা হলো।
তবে মেডিকেল কলেজটির নামে কোনো জমি নেই উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আগামী এক বছরের মধ্যে এ ঘাটতি পূরণ করতে হবে। আর্মি মেডিকেল কলেজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান।
এ ছাড়া টিউটোরিয়াল রুম ও লাইব্রেরি আসন সংখ্যার ঘাটতির বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এসব ঘাটতি পূরণে আগামী এক বছরের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।
এমআই/