রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি পরীক্ষার সূচি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের জানুয়ারি ২০২৫ শিক্ষাবর্ষের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিললুর রহমান স্বাক্ষরিত এক নোটিসে এ কথা বলা হয়েছে।
সূচি অনুযায়ী, এমডি-এমএস রেসিডেন্সি ফেইজ-এ ও ফেইজ-বি’র পরীক্ষা ১৫ থেকে ১৬ জানুয়ারি এবং এমপিএইচ পরীক্ষা ১৮ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে।
এমডি, এমএস, রেসিডেন্সি প্রোগ্রাম বেসিক সাইন্স অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদ এবং বেসিক ডেন্টাল অনুষদ ফেইজ-এ ও ফেইজ-বি এর এবং নন-রেসিডেন্সি কোর্স এমডি, এমএস, এমফিল, এমএমইডি এবং ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ হতে ৩০ জানুয়ারি।
পরীক্ষার বিস্তারিত বিষয় ও কক্ষভিত্তিক সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bsmmu.ac.bd তে প্রকাশিত হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়।
এমইউ/