০১ জানুয়ারী, ২০২৫ ০৩:৪৯ পিএম

জানুয়ারিতে ৩০ লাখ টাকা পাবে প্রতিটি শহীদ পরিবার: সারজিস আলম

জানুয়ারিতে ৩০ লাখ টাকা পাবে প্রতিটি শহীদ পরিবার: সারজিস আলম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে চলতি জানুয়ারিতে ৩০ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। আজ বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

সারজিস আলম বলেছেন, শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ মাসেই শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রতিটি বিভাগে একটি করে অফিস স্থাপন করা হবে, যাতে নিহত ও আহতদের পরিবারগুলোকে ঢাকায় আসতে না হয়।

আন্দোলনে আহত না হয়েও যারা অর্থ দাবি করেছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে, সে চেষ্টা চলছে।

সারজিস আলম বলেন, শহীদ পরিবারের সহযোগিতায় স্বচ্ছতা নিশ্চিত করতে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। অনেক পরিবারে বিভেদের কারণে সমস্যা হচ্ছে, তা ঠিক করার চেষ্টা চলছে।

তিনি জানান, সরকারি হিসাব অনুযায়ী এ আন্দোলনে শহীদ হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে ৬২৮টি পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি রয়েছে ১৯৮টি শহীদ পরিবার। এ ছাড়া আন্দোলনে আহত হয়েছেন ১১ হাজার ৩০৬ জন। তবে সহযোগিতা পেয়েছেন মাত্র ১ হাজার ৬০১ জন। সরকার থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে এ সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়-ব্যয় তুলে ধরেন সারজিস আলম। জানান, এ পর্যন্ত ব্যাংকে জমা থাকা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ৪৭ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বর্তমানে অ্যাকাউন্টে প্রায় ৬১ কোটি টাকা অবশিষ্ট রয়েছে।

সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক