২১ নভেম্বর, ২০২৪ ০৪:৪২ পিএম

৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা

৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তিনি।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমন্বিত সেলের যৌথ অংশগ্রহণে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত বীরদের জন্য গৃহীত সকল পদক্ষেপের রোডম্যাপ সম্পর্কিত এই প্রেস ব্রিফিং আয়োজিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। আহতদের থেকে শহীদদের তালিকা বা তথ্য যাচাই করা তুলনামূলক সহজ। যারা এখনো তথ্য দিতে পারেনি তাদের তথ্য নেওয়া হচ্ছে। আমরা নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব।

এ সময় শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, এখন শহীদদের পরিবারকে এককালীন পাঁচ লাখ ও আহতদের এক লাখ টাকা দেওয়া হচ্ছে। অবস্থা বুঝে আহতদের তিন লাখ করে টাকা দেওয়া হবে। কিন্তু যারা চিকিৎসার জন্য তিন লাখের বেশি টাকা খরচ করেছেন, ডকুমেন্ট দেখালে তাদের সে টাকাও দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক