বিএসএমএমইউতে বিদেশি চিকিৎসকদের উচ্চতর শিক্ষার লেকচার প্রদান
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হেপাটোলজি ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ে বিদেশি বিশেষজ্ঞ শিক্ষক ও চিকিৎসকদের উচ্চতর শিক্ষার লেকচার প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে ‘মিট দ্য এক্সপার্ট’ সভায় বিদেশিদের লেকচার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এ ছাড়া গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মাসুদুর রহমান খান, সহকারী অধ্যাপক ডা. এবিএম ছফিউল্লাহ ও হেপাটোলজি বিভাগের শিক্ষক ডা. সাইফুল ইসলাম এলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
লেচকার প্রদান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের টেনেসি চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্য সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান টেনিস বিশ্ববিদ্যালয়ের হেলথ সাইন্স সেন্টারের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজনীন সুলতানা আহমেদ।
এ সময় অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘হেপাটোলজি এন্ড গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ে এ ধরণের উচ্চতর শিক্ষা বিষয়ক অনুষ্ঠান শুধু এই বিশ্ববিদ্যালয়ে নয়, এ দেশে প্রথম। এই ধরণের আয়োজন দেশ বিদেশের উচ্চতর মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতায় চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষা ও চিকিৎসাসেবা এবং গবেষণাকে বিশ্বমানে উন্নীত করতে বিরাট অবদান রাখবে। চিকিৎসা বিজ্ঞানের সকল বিষয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে।’
এমআই/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫