২৩ ডিসেম্বর, ২০২৪ ০৩:৪৯ পিএম

ডেঙ্গু মোকাবিলায় সাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতের পরামর্শ 

ডেঙ্গু মোকাবিলায় সাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতের পরামর্শ 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু মোকাবিলায় বিশেষজ্ঞরা মশার প্রাকৃতিক শত্রু সংরক্ষণ, তাদের বৃদ্ধিকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি নিশ্চিত করার মতো বিভিন্ন পরামর্শ দিয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) আয়োজিত সেমিনারে কীটতত্ত্ববিদরা এসব পরামর্শ প্রদান করেন।

সেমিনারে নিপসমের কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার বলেন, মশকের ঘনত্ব পরিমাপের জন্য যেসব ইনডেক্স ব্যবহৃত হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্রটো ইনডেক্স বা বিআই। যদি বিআই এর মান ২০ এর উপরে হয়, তবে তা মশকের ঘনত্ব বিপদসীমার ওপরে চলে গেছে বলে মনে করা হয়। ২০২৪ সালের মৌসুমি ঋতুতে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ১২টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ডে বিআই ২০ এর উপরে ছিল।

২০২৪ সালের মৌসুমি ঋতুর জরিপে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ২১টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ৩৫টি ওয়ার্ডে বিআই ২০ এর উপরে ছিল। অন্যদিকে, ২০২৩ সালের মৌসুমি ঋতুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ৩৫টি ওয়ার্ডে বিআই ২০ এর উপরে ছিল।

২০২৩ সালের মৌসুমি ঋতুর জরিপে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯টি ওয়ার্ডের মধ্যে ৩৫টিতেই বিআই ২০ এর উপরে ছিল। ২০২৪ সালের মৌসুমি ঋতুর জরিপে বিআই এর সর্বোচ্চ মান ৭০ পরিলক্ষিত হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। এ পরিস্থিতি চলতে থাকলে সারা বছরই ডেঙ্গু নিয়ে আতঙ্ক সৃষ্টি হতে পারে।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলামের তত্ত্বাবধানে, এন্টোমলজি বিভাগের সহযোগিতায়, কীটতত্ত্ব বিভাগের প্রভাষক ডা. নিলুফার ইয়াসমিন নিলি এবং ডা. দিলখুশ জাহান যৌথভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। নিপসমের সব সম্মানিত অনুষদ সদস্যরা, পাশাপাশি এমপিএইচ এবং এমফিলের ফেলোরা সেমিনারে অংশগ্রহণ করেন।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক