২৩ ডিসেম্বর, ২০২৪ ০২:৫৫ পিএম

বিদেশ নির্ভরতা কমাতে সেবা কার্যক্রম গতিশীল করার তাগিদ বিএসএমএমইউর

বিদেশ নির্ভরতা কমাতে সেবা কার্যক্রম গতিশীল করার তাগিদ বিএসএমএমইউর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমাতে কিডনি, লিভার ট্রান্সপ্ল্যান্টেশন ও ইনফারটিলিটি সেবা কার্যক্রম গতিশীল করার জোর তাগিদ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রশাসন।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে এক মতবিনিময় সভায় এই তাগিদ দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা যেসব রোগের রোগীরা চিকিৎসার জন্য বেশি বিদেশে যান, সেসব রোগের রোগীদের দেশেই সর্বাধুনিকমানের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

সভায় জানানো হয়, রোগীদের বিদেশমুখীতা কমাতে পারলে দেশের রোগীরা যেমন কম খরচে জটিল জটিল রোগের চিকিৎসাসেবা পাবেন, একইভাবে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে যা দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখবে। প্রতি বছর কিডনী ও লিভার ট্রান্সপ্ল্যান্ট, সন্তান লাভের আশায় ইনফারটিলিটি সেবা নিতে প্রচুর সংখ্যক রোগী বিদেশে যান। এতে করে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, যা রোগীর জন্য কষ্টসাধ্য ও দেশের অর্থনীতির জন্যও একটি বড় সমস্যা।

মতবিনিময় সভায় দেশে কিডনি, লিভার ট্রান্সপ্ল্যান্ট ও ইনফারটিলিটির ক্ষেত্রে বিশ্বমানের চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করা জরুরি বলে মত দেয় বিএসএমএমইউ প্রশাসন। বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে এসকল চিকিৎসাসেবা নিশ্চিত করা ও গতিশীল করা যায়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার তাগিদ দেন।

সভায় হৃদরোগ চিকিৎসায় বিশেষ করে শিশু হৃদরোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করারও উপর তাগিদ দেওয়া হয়। সুপার স্পেশালাইজড হাসপাতালে যেসকল মডিউল ওটি, অবস অ্যান্ড গাইনি ওটিসহ যেসকল ওটি রয়েছে তা পূর্ণাঙ্গরূপে চালু করার জন্য জোর দেওয়া হয়। সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে এক্সিডেন্ট এন্ড এমারজেন্সি সেন্টার, কিডনী ডিজিসেস এন্ড কিডনী ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কাডিও এন্ড সেরেব্রো ভাসকুলার সেন্টার, হেপাটোবিলিয়ারি, হেপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, প্যানক্রিয়েটিভ ডিজিসস এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট, একশত শয্যার আইসিইউ ইউনিট ইত্যাদি পূর্ণাঙ্গরূপে সক্রিয় করার উপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক  ডা. মো. নজরুল ইসলাম, সুপার স্পেশালাইজড হাসপাতালের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, প্রক্টর ডা. শেখ ফরহাদ, অতিরিক্ত পরিচালক ডা. মো. শহিদুল হাসান ও ভিসির একান্ত সচিব ডা. মো. রহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক