২৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৪৮ পিএম

ঢামেকে নারী চিকিৎসককে মারধর, আটক ১

ঢামেকে নারী চিকিৎসককে মারধর, আটক ১
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসাধীন রোগী মারা যাওয়ায় স্বজনের হাতে মারধরের শিকার হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের এক নারী চিকিৎসক। রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী চিকিৎসকের নাম মানার হাফিজ। মারধরে জড়িত অভিযোগে শম্পা (৩৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। তিনি বলেন, ঢাকা মেডিকেলের একজন চিকিৎসকে রোগীর স্বজনরা মারপিট করেছেন এমন অভিযোগে শম্পা নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় হাসপাতালে একজন ওয়ার্ড মাস্টার শাহবাগ থানা একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে ওই নারী শাহবাগ থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআই আরও জানান, আটককৃত নারীর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। তার স্বামীর নাম জাকির হোসেন শামীম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ডিউটি করছিলেন ডা. মানার হাফিজ। অন্যদিকে শম্পা নামে ওই নারীর বোন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে ডাক্তার মানার হাফিজ গেলে সামান্য বিষয় নিয়ে শম্পা ওই নারী চিকিৎসকের গায়ে হাত তোলেন। পরে বিষয়টি হাসপাতালে পরিচালককে জানানো হলে তিনি হাসপাতালে আসেন এবং অভিযুক্ত শম্পাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। 

আহত নারী চিকিৎসক মানার হাফিজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

গত ৩১ আগস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর অবহেলাজনিত মৃত্যুকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) ঢুকে চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলায় নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবায়ের আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকে এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবিতে তারা বিক্ষোভ মিছিল এবং কর্মবিরতি পালন করেন।

সে সময় চিকিৎসকদের নিরাপত্তা বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়। এর মধ্যে অন্যতম ছিল হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা। পরে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় সেনাবাহিনী-বিজিবি-পুলিশ মোতায়ন করা হয়। এর প্রায় চার মাস পরে ফের এই ধরনের ঘটনা ঘটল।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক