বিএসএমএমইউ ভিসির সঙ্গে বারডেম একাডেমি ও টিচার্স অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বারডেম একাডেমি ও বারডেম টিচার্স অ্যাসোসিয়েশন। সাক্ষাৎকালে ফ্যাকাল্টি এক্সচেঞ্জসহ নানা সহযোগিতামূলক কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিএসএমএমইউ ভিসির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সাথে বারডেম একাডেমি ও বারডেম টিচার্স অ্যাসোসিয়েশনের শিক্ষক ও বিশেষজ্ঞ চিকিৎসক সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, বারডেমে নতুন কোর্স চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বারডেমের শিক্ষার্থীদের সরকারিভাবে ভাতা প্রাপ্তির বিষয়, উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতায় গবেষণা কার্যক্রম আরো জোরদার করা এবং বারডেম একাডেমিতে এমডি ও এমএস পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক শাহিনুল আলম উচ্চতর মেডিকেল শিক্ষা ও একাডেমিক রিসার্চসহ বিভিন্ন বিষয়ে বিএসএমএমইউর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, অবস অ্যান্ড গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. সামসাদ জাহান, এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. ফিরোজ আমীন, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ওয়াসিম মো. মহসিনুল হক, বারডেম টিচার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. গোলাম আজম, এন্ডোক্রাইনোলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. ফারিহা আফসানা, বারডেম একাডেমির সিনিয়র অফিস সেক্রেটারি জনাব মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫