মির্জা ফখরুল অসুস্থ হয়ে সাভার সিএমএইচে ভর্তি
মেডিভয়েস রিপোর্ট: মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিতয় করেছেন শায়রুল কবীর খান।
তিনি জানান, শায়রুল কবির জানান, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা বলার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।
শায়রুল কবির খান জানিয়েছেন, সর্বশেষ খবর অনুযায়ী হাসপাতালে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। মির্জা ফখরুলের সঙ্গে গিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।
এনএআর/
-
১১ জুন, ২০২৬
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
‘রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক’
-
০৭ জুন, ২০২৬
-
০৬ জুন, ২০২৬
-
০৭ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬