শীতে জনজীবন স্থবির পঞ্চগড়ে
মেডিভয়েস রিপোর্ট: শীতের তীব্রতায় কাঁপছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়। হিমেল আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। রাতভর বৃষ্টির মতো ঝরে পড়ছে কুয়াশার শিশির। রাতে একাধিক কাঁথা-কম্বল নিতে হচ্ছে। গ্রামের নিম্ন আয়ের মানুষগুলো খরকুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার তেঁতুলিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ গণমাধ্যমকে জানান, শনিবার (১৪ ডিসেম্বর) ৯ দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের পর রোববার সকাল ৬টায় ৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তবে সামনে দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন চা, পাথর, কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন। তীব্র ঠান্ডায় অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কয়েকদিন ধরে সূর্যের দেখা পেতে বেলা গড়াচ্ছে ১০টা পর্যন্ত মাঝদুপুরে তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। শীতে কষ্টে দিন পার করছেন এই জেলার হতদরিদ্র মানুষ।
জেলার পঞ্চগড় সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা সেবা দানের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
এদিকে ঘন কুয়াশার কারণে জেলার ব্যস্ততম সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় বিভিন্ন যানবাহনকে।
টিআই
-
২৬ জানুয়ারী, ২০২৫
-
০৫ জানুয়ারী, ২০২৫
-
০৩ জানুয়ারী, ২০২৫
-
০২ জানুয়ারী, ২০২৫
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৩
-
২১ জানুয়ারী, ২০২৩
-
২৩ ডিসেম্বর, ২০২২