০৩ জানুয়ারী, ২০২৫ ১০:৫২ এএম

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, সূর্যের দেখা নেই দুইদিন

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, সূর্যের দেখা নেই দুইদিন
ফাইল ছবি/সংগ্রহীত

মেডিভয়েস রিপোর্ট: সূর্যের দেখা নেই দুইদিন, এরই মধ্যে ভোর থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে রাজধানী ঢাকায়। সঙ্গে রয়েছে হিমেল হাওয়া। এতে তীব্র শীতে নাকাল নগরবাসী।

আবহাওয়া অফিস বলছে, আরও দু-তিনদিন এমন আবহাওয়া থাকতে পারে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। সাপ্তাহিক ছুটির কারণে রাস্তায় মানুষের আনাগোনা কম হলেও কাজে বের হওয়া মানুষেরা শীতের তীব্রতা বেশ অনুভব করছেন।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘনকুয়াশার কারণে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। এমন পরিস্থিতি আরও দু-তিন দিন থাকতে পারে। এ ছাড়া আগামী রোববার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, তবে সপ্তাহ শেষে ফের জেঁকে বসতে পারে শীত।

এদিকে শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক