রাজধানীতে বেড়েছে শীত
মেডিভয়েস রিপোর্ট: গত কয়েকদিন রাজধানী ঢাকাতে শীত তেমন আঁচ না করা গেলেও বছরের প্রথম দিন থেকেই বেড়েছে শীতের অনুভূতি। রাজধানীবাসী কয়েকদিনের তুলনায় শীত অনুভব করছেন বেশি। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি।
এ ছাড়া কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। পাশাপাশি শীতের তীব্রতা বাড়িয়ে তুলছে শীতল বাতাস। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দুপুর পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নতুন বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) রাজধানীতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে ৫ ডিগ্রিতে নেমে এসেছে। যা কয়েকদিন আগেও ১০ ডিগ্রির বেশি ছিল। বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য বিভাগের তাপমাত্রার ক্ষেত্রেও প্রায় একই চিত্র দেখা গেছে।
জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এনএআর/
-
১৫ সেপ্টেম্বর, ২০২৪
-
১৬ জুলাই, ২০২২