পিএসসির সদস্য হলেন অধ্যাপক ডা. শাহিনা সোবহান
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান মিতুকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান মিতু ছাড়াও আরও পাঁচজনকে সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এএফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান ও সাব্বির আহমেদ চৌধুরী।
এর আগে গত ৯ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে পিএসসির ৪ সদস্যকে নিয়োগ দেওয়া হয়। এরপর দ্বিতীয় দফায় গত ৩১ অক্টোবর আরও পাঁচজন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়।
এসএইচ
-
২৬ নভেম্বর, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫
-
১৮ জুলাই, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৫
-
১০ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫
-
০১ জুলাই, ২০২৫