১৫ ডিসেম্বর, ২০২৪ ০১:২৮ পিএম

মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা: জনপ্রশাসন মন্ত্রণালয়

মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা: জনপ্রশাসন মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিব থেকে পিওন এবং পেনশন ভোগীরা সহ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ ভাতার আওতাভুক্ত থাকবেন।

আজ রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

কর্মকর্তা ও কর্মচারীদেরকে দুইধাপে মহার্ঘ ভাতা দেয়া হবে। ইতিমধ্যে ভাতা প্রদানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। নিত্যপণ্যের দাম বিবেচনা করে মহার্ঘ ভাতা দেয়ার বিষয়টি সময়োপযোগী। পেনশন ভোগীরাও এই মহার্ঘ ভাতার আওতায় থাকবেন বলে জানান তিনি।

এর আগে ১২ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি মহার্ঘ ভাতা-এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবেন।

প্রসঙ্গত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে দেয়া বিশেষ ভাতাকে মহার্ঘ ভাতা বলে। এই ভাতা চালু হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মূল বেতনের সাথে আলাদা আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। বিশেষ পরিস্থিতিতে এই ভাতা দেয়া হয়ে থাকে। মূল বেতন, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতার ওপর মহার্ঘ ভাতার কোনো প্রভাব পড়বে না।
টিআই

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক