বিএসএমএমইউর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ায় এগিয়ে আসতে হবে: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় (১৪ ডিসেম্বর) মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিন, শিক্ষক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধান, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীরা।
পরে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার হোক ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে শোষণ ও বঞ্চনাহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রেরণার।
জাতীয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ছাড়াও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন।
উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শহিদুল হাসান, ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, উপ-পরিচালক মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমইউ/