০৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:১৫ এএম

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়িয়ে গেছে। এ সময়ে আরও ৬২৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে বরিশাল বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৩ জন, দক্ষিণ সিটিতে ১১১ জন, খুলনা বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত একদিনে সারা দেশে ৮৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯০ হাজার ৬২৩ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৩ হাজার ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫০৪ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত