বায়ুদূষণে শীর্ষে ঢাকা
মেডিভয়েস রিপোর্ট: আজ বায়ুদূষণে ২৫৯ স্কোর নিয়ে শীর্ষস্থানে নাম লেখাল ঢাকা। মঙ্গলবার বায়ুদূষণে ২৪৮ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছিল দিল্লি। বিশেষ করে শীতের মৌসুমে ধুলা, যানজট এবং শিল্প-কারখানার দূষণের কারণে ঢাকার বায়ুর মান ক্রমশ খারাপ হচ্ছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালেও ঢাকার বাতাস স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের (একিউআই) তথ্যানুযায়ী,সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে অবস্থান করছিল রাজধানী ঢাকা।
এ সময় দূষিত জলবায়ু শহরের তালিকায় ২৫৯ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছিল ঢাকা। ২৪১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থানে করছে মিশরের রাজধানী কায়রো। তৃতীয় স্থানে আছে ইরাকের বাগদাদ ১৮৯ স্কোর নিয়ে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ সময় দূষিত জলবায়ু শহরের তালিকায় ২৪৮ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছিল দিল্লি। ২২৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থানে করছে ইরাকের রাজধানী বাগদাদ। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ২১৯।
কিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বিবেচিত হয় সংবেদনশীল গোষ্ঠীর জন্য। অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ১৫১ থেকে ২০০ পর্যন্ত। খুব অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে।
এ অবস্থায় শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়, যা নগরবাসী জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
টিআই/
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৩