শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় ২৭৬ কোটি টাকার অনুমোদন ইউনেস্কোর
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং সামাজিক কল্যাণে শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য সচেতনতা সংযোজনের লক্ষ্যে ২ কোটি ৩ লাখ ডলার অনুদান দিয়েছে ইউনেস্কো। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ২৭৬ কোটি টাকা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইউনেস্কোর সঙ্গে একটি অনুদান চুক্তিতে স্বাক্ষর করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রধান ও প্রতিনিধিত্বকারী সুসান ভাইজ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইআরডির সচিব, ইউএন উইং প্রধান, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীদারদের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নেতৃত্বে থাকবে শিক্ষা মন্ত্রণালয়। এই উদ্যোগটি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক কল্যাণ ও শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করবে।
স্কুল স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এইচপিএস প্রোগ্রামটি ইউনেস্কোর একটি বৈশ্বিক উদ্যোগের অংশ। অগ্রাধিকারভুক্ত দেশ হিসেবে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করা হচ্ছে হন্ডুরাস ও বাংলাদেশে।ইউনেস্কোর ২১টি সদস্য রাষ্ট্রে পরিচালিত কাজের ভিত্তিতে, এই প্রোগ্রাম স্কুলের স্বাস্থ্য কাঠামোকে শক্তিশালী করবে, যেমন: বুলিং, সাইবারবুলিং প্রতিরোধ ও অন্তর্ভুক্তিমূলক নিরাপদ শিক্ষার পরিবেশ।
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
০৪ ডিসেম্বর, ২০২৪