০৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩২ এএম

আজও ঢাকা বায়ুদূষণের শীর্ষে

আজও ঢাকা বায়ুদূষণের শীর্ষে
বায়ুর মান বিচারে এ পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর। আজ একই সময় এ তালিকায় ঢাকার পরই আছে চীনের শহর উহান (১৯০)।

মেডিভয়েস ডেস্ক: বিশ্বের বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় আজ সোমবারও শীর্ষে ঢাকা। আজ (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২৬৩। গতকাল এ সময় ঢাকার স্কোর ছিল ২৩৫।

বায়ুর মান বিচারে এ পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর। আজ একই সময় এ তালিকায় ঢাকার পরই আছে চীনের শহর উহান (১৯০)।

একিউআই স্কোরে আজ সকাল সোয়া আটটায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারতের মুম্বাই (১৮২)। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে চীনের চেংডু। পাকিস্তানের লাহোর আছে পঞ্চম স্থানে, স্কোর ১৭৫। এরপরই আছে দক্ষিণ কোরিয়ার ইনচেয়ন (১৭৪) ও চীনের বেইজিং (১৭৪)।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক