২৮ নভেম্বর, ২০২৪ ০৪:০৭ পিএম
আজই প্রকাশ হচ্ছে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: আজ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সাথে এই বিসিএসে আরও কিছু পদ যুক্ত হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
পিএসসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কাজ চলছে। এবার নতুন কিছু পদ এসেছে, তা যাচাই-বাছাই চলমান।
এ ছাড়া ক্যাডার ও নন-ক্যাডার কিছু পদ বাড়তে পারে বলেও জানা গেছে।
এর আগে জানা গেছিল, এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে নতুন করে কিছু পদ বাড়লে এর সংখ্যা কত দাঁড়াবে- তা এখনও জানা যায়নি।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
-
২৫ জুলাই, ২০২৬
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত