২৪ নভেম্বর, ২০২৪ ০৩:৩৩ পিএম

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখনো ফ্যাসিস্ট সরকারের লোকেরা ঘুরে বেড়াচ্ছে’

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখনো ফ্যাসিস্ট সরকারের লোকেরা ঘুরে বেড়াচ্ছে’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এখনো ফ্যাসিস্ট সরকারের লোকেরা ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

রোববার (২৪ নভেম্বর) নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সে সময় স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য কাজ করেছেন। নার্সিং ইনস্টিটিউট করেছেন। আপনারা দেখবেন, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখনো ফ্যাসিস্ট সরকারের লোকেরা ঘুরে বেড়াচ্ছে। আপনারা একটু সাবধানে পা ফেলেন। যারা ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করে যাচ্ছে আমরা তাদের অপসারণ চাই।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘জনগণ সিদ্ধান্ত নেবে যে কাকে ভোট দেবে, কে দেশ শাসন করবে। সংস্কার হবেই, তবে তাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে।’

আলোচনা সভায় ন্যাবের সভাপতি জাহানারা খাতুন বলেন, ‘আমি সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তিনি নার্সিং ইনস্টিটিউট করে দিয়েছিলেন প্রায় প্রত্যেকটি জেলায়। তিনি নার্সিং স্বর্ণপদক চালু করেছিলেন। যেটি এখন বন্ধ। আমরা চাই নার্সিং ইনস্টিটিউট একসঙ্গে কাজ করুক। আবার আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক