১২ জুন, ২০২৬ ০২:৫৯ পিএম

স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ, সরকারকে ড্যাবের কৃতজ্ঞতা

স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ, সরকারকে ড্যাবের কৃতজ্ঞতা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে প্রায় দিগুণ বরাদ্দ বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার (১১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে বলেন, স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা। চলতি বাজেটে আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বরাদ্দ প্রদান করা হয়েছে, যা স্বাস্থ্যসেবার উন্নয়নকে সরকারের অগ্রাধিকারের বিষয় হিসেবে তুলে ধরেছে।

ড্যাব নেতৃবৃন্দ আরও বলেন, স্বাস্থ্যখাতে এ ধরনের বিনিয়োগ ইউনিভার্সাল হেলথ কাভারেজকে (ইউএইচসি) আরও শক্তিশালী করবে। পাশাপাশি সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্যখাতের উন্নয়ন, রাষ্ট্র সংস্কার ও মানবসম্পদ উন্নয়নে বিএনপি দীর্ঘদিন ধরে যে অঙ্গীকার করে আসছে, এই বরাদ্দ তারই প্রতিফলন। একটি মানবিক ও উন্নত রাষ্ট্র গঠনে স্বাস্থ্যসেবা খাতকে অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়।

ড্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, দেশের চিকিৎসক সমাজ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের ইতিবাচক উদ্যোগে ভবিষ্যতেও দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখবে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত