১৫ নভেম্বর, ২০২৪ ১১:৩৭ এএম

ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. জাহাঙ্গীর কবীর

ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. জাহাঙ্গীর কবীর
ডা. মো. জাহাঙ্গীর কবীর। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জিক্যাল অনকোলজির সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবীর। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রজ্ঞাপনে সই করেছেন।

এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবীরকে প্রতিষ্ঠানটির পরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিউট ও হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত