১০ নভেম্বর, ২০২৪ ০৮:২৯ পিএম

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে গেলেন ল্যাপারোস্কপিক সার্জন ডা. হানিফ

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে গেলেন ল্যাপারোস্কপিক সার্জন ডা. হানিফ
ডা. মো. হানিফ ইমন।

মেডিভয়েস রিপোর্ট: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন যশোরের আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ল্যাপারস্কপিক সার্জন ডা. মো. হানিফ ইমন।

শনিবার (৯ নভেম্বর) রাত নয়টার দিকে যশোরে মৃত্যুবরণ করেন তিনি।

১৯৮৩ সালে কুমিল্লায় জন্ম গ্রহণ করেন ডা. হানিফ ইমন। কুমিল্লা জিলা স্কুল থেকে এবং কুমিল্লা সরকারি ভিক্টরিয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। পরে কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। এরপর ২০২২ সালে সার্জারিতে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি ইউরোলজি এবং অর্থোপেডিক্স’র উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন।

ডা. হানিফ ইমন একই সাথে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করতেন। তাঁর স্ত্রীও চিকিৎসক। তাঁদের দুটি সন্তান রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক