১০ নভেম্বর, ২০২৪ ০৭:২৬ পিএম

এমবিবিএস ১৭ জানুয়ারি ও বিডিএস ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি

এমবিবিএস ১৭ জানুয়ারি ও বিডিএস ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: আগামী বছরের ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ রোববার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি সভা হয়েছে। সভায় ১৭ জানুয়ারি এমবিবিএস আর ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর কোনো জটিলতা না থাকলে ঘোষিত তারিখেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলামসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৫টি। প্রায় প্রতি বছর সারাদেশে এ পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক