০৪ নভেম্বর, ২০২৪ ০৯:৪৬ পিএম

কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেলের দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেলের দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহা. নুরে আলম সিদ্দিকি এবং রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শেখ মো. আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রচলিত বিধি মোতাবেক সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক বরখাস্ত
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত