০৪ নভেম্বর, ২০২৪ ০৯:০৮ পিএম

ডেঙ্গুর প্রকোপ: নতুন আক্রান্ত ১২৯৭, মৃত্যু ৬

ডেঙ্গুর প্রকোপ: নতুন আক্রান্ত ১২৯৭, মৃত্যু ৬
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৯৭ জন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানা গেছে।

এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা ৩২০ জনে পৌঁছেছে। আর হাসপাতাল ভর্তি হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৮ জনে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনজন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) একজন এবং চট্টগ্রাম বিভাগের দুইজন বাসিন্দা রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪০৭ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে ৩৩৮ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮৫, বরিশাল বিভাগে ৮৯, খুলনা বিভাগে ১৭১, ময়মনসিংহ বিভাগে ৩৩, রাজশাহী বিভাগে ৩৪, রংপুর বিভাগে ৩৬ এবং সিলেট বিভাগে চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এক হাজার ২৫৯ জন। ১ জানুয়ারি থেকে মোট সুস্থ হয়েছেন ৬১ হাজার ৩০৪ জন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক