৩০ অক্টোবর, ২০২৪ ০৪:১৮ পিএম

স্পেনে আকস্মিক বন্যায় মৃত্যু ৫১

স্পেনে আকস্মিক বন্যায় মৃত্যু ৫১
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ইউরোপের দেশ স্পেনের দক্ষিণপূর্বাঞ্চল। আকস্মিক বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আজ বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির ক প্রতিবেদেন এ তথ্য এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে যায় বহু-ঘরবাড়ি, রাস্তা-ঘাট, ফসলি জমি। দেশটিতে টানা ভারি বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হচ্ছে, এতে বহু অঞ্চলজুড়ে বন্যার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

স্প্যানিশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভ্যালেন্সিয়া অঞ্চলের চিভাতে মঙ্গলবার মাত্র আট ঘণ্টায় ৪৯১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত ওই এলাকায় এক বছরের বৃষ্টিপাতের সমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বন্যার পানির তোড়ে সেতু ধসে পড়ছে এবং রাস্তা দিয়ে বহমান পানির স্রোতের সঙ্গে গাড়িও ভেসে যাচ্ছে। আরেকটি ভিডিওতে পানির তোড়ে ভেসে যাওয়া এড়াতে লোকজনকে গাছ আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে।

রেডিও ও টেলিভিশন স্টেশনগুলো বন্যাকবলিত এলাকাগুলোতে আটকা পড়া লোকজনের শত শত কল রিসিভ করছে বলে জানা গেছে। অনেকে তাদের প্রিয়জনদের খোঁজ পাচ্ছেন না, ফোনে এমনটি জানিয়েছেন। এমনকি বন্যাকবলিত কিছু এলাকায় পৌঁছাতে জরুরি পরিষেবার কর্মীরাও হিমশিম খাচ্ছেন।

স্পেনের আবহাওয়া দপ্তর আইমেত ভ্যালেন্সিয়া অঞ্চলের জন্য রেড অ্যালার্ট এবং আন্দালুসিয়ার কিছু অংশের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

অন্যদিকে ভ্যালেন্সিয়ায় বেশ কিছু ফ্লাইট বন্যার কারণে অন্য শহরগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কিছু বাতিল করা হয়েছে। ভ্যালেন্সিয়া অঞ্চলে সব ধরনের ট্রেনের সূচি স্থগিত করা হয়েছে। বুধবার সব স্কুল ও পার্ক বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ভ্যালেন্সিয়ার সিটি হল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বন্যা
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও