২১ অক্টোবর, ২০২৪ ০৪:১৪ পিএম
বিশ্ব অস্টিওপোরেসিস দিবস

হাড়ক্ষয় প্রতিরোধে খেতে হবে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার

হাড়ক্ষয় প্রতিরোধে খেতে হবে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হাড়ক্ষয় রোধে প্রচুর পরিমানে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। এ ছাড়া গায়ে লাগাতে হবে সূর্যের আলো। বিশ্ব অস্টিওপোরেসিস দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত সেমিনারে চিকিৎসকরা এসব কথা বলেছেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘Say no to fragile bones’।

গতকাল রোববার (২১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের নীচতলায় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের কামরুল ইসলাম সেমিনার রুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে সাইন্টিফিক পার্টনার ছিল হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল।

এ সময় চিকিৎসকরা বলেন, অস্টিওপোরেসিসের (হাড়ক্ষয়) রোগীদের প্রচুর পরিমানে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। তবে খাবারে ভিটামিন ডি স্বয়ংসম্পূর্ণ না হলে সূর্যের আলো গায়ে লাগাতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে সকাল ১১টা থেকে ২০-২৫ মিনিট করে সপ্তাহে কমপক্ষে দুইদিন সূর্যের আলো গায়ে লাগাতে পারেন।

এ ছাড়া আমিষ খাবার খাওয়া এবং ক্যালসিয়াম ৮০০-১২০০ মি.গ্রা এবং ভিটামিন ডি-৮০০ আইইউ সেবনের উপর গুরুত্বারোপ করেন তারা।

সেমিনারে মূল বক্তা সহকারী অধ্যাপক ডা. নাদিম কামাল অস্টিওপরোসিসের কারণ, তার প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন।

ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠান প্রযোজনায় ছিলেন সহকারী অধ্যাপক ডা. গোলাম নবী আজাদ। এতে প্যানেল অব এক্সপার্ট ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহম্মেদ ও সহযোগী অধ্যাপক ডা. নুরুজ্জামান খন্দকার নোমান। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. ফারজানা খানম সোমা।

এর আগে সি ব্লক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে অর্ধশাধিক চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, নার্স, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত