বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া কর্মকর্তাদের তালিকা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের গুনগত মান নিশ্চিতকরণসহ বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টকে (বিএইচআইএম) সচল করার লক্ষ্যে সকল কার্যক্রম স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতাবস্থায় বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত বুনিয়াদি প্রশিক্ষণ না পাওয়া ক্যাডার কর্মকর্তাদের তালিকা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল রোববার (২০ অক্টোবর) মেডিকেল কলেজসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে এসব কথা বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ এই চিঠিটি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদি/বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম ত্বরান্বিত ও এর গুনগত মান নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক ঢাকার সাভারে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টকে (বিএইচআইএম) সচল করার লক্ষ্যে সকল বুনিয়াদি/বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণের প্রতিষ্ঠান নির্বাচন, প্রশিক্ষণার্থী মনোনয়ন, প্রশিক্ষণ শুরু ও সমাপ্তির তারিখ নির্ধারণ ও বাজেট বরাদ্দ এখন থেকে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের যে সকল কর্মকর্তা বুনিয়াদি/বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ এখনো সম্পন্ন করেননি, তাদের ব্যাচভিত্তিক সংখ্যা ও তালিকা স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণের জন্য আপনার প্রতিষ্ঠানে কর্মরত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের যে সকল কর্মকর্তা বুনিয়াদি/বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেননি তার তালিকা সংযুক্ত ছক মোতাবেক আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রেরণপূর্বক নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
এনএআর/
-
২০ ঘন্টা আগে
-
২৯ সেপ্টেম্বর, ২০২৬
-
২৯ সেপ্টেম্বর, ২০২৬
-
২৯ সেপ্টেম্বর, ২০২৬
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
-
২৮ সেপ্টেম্বর, ২০২৬
-
২৭ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ সেপ্টেম্বর, ২০২৬
-
২৫ সেপ্টেম্বর, ২০২৬