১৮ অক্টোবর, ২০২৪ ০৬:৪৪ পিএম

সিএমএইচে চিকিৎসা নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সিএমএইচে চিকিৎসা নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ত্বকের চিকিৎসা নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার একটি স্কিন লিজন অপসারণ করতে ছোটখাটো একটা চিকিৎসা হয়েছে। গতকাল তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন। আজ সকালে আবার নিয়মিত কাজ শুরু করেছেন।’

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ইংরেজিতে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার তিনি কয়েকটি দলের নেতাদের সঙ্গে বসবেন।

রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত শুনতে গত ৫ অক্টোবর এই সংলাপ শুরু হয়।

দ্বিতীয় ধাপে শনিবার আলোচনার জন্য গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব) আমন্ত্রণ জানানোর কথা ইতোমধ্যে জানিয়েছেন উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রধান উপদেষ্টা
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক