২২ জানুয়ারী, ২০২৬ ০৪:১০ পিএম

স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ একীভূতকরণে অনুমোদন

স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ একীভূতকরণে অনুমোদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা দুটি বিভাগ একত্রীকরণের অনুমোদন দিয়েছেন। ফলে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একীভূত হয়ে পুনর্গঠিত হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ অনুমোদন দেন তিনি। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাজনের মূল উদ্দেশ্য ছিল সেবা কার্যক্রম সহজ করা। কিন্তু বাস্তবে স্বাস্থ্যসেবা বিভাগ এবং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচির দায়িত্ব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় দেওয়ার ফলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। অভিজ্ঞতায় দেখা গেছে, এই দ্বিমুখী কাঠামো প্রত্যাশিত সুফল আনতে ব্যর্থ হয়েছে এবং স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা—উভয় ক্ষেত্রেই মানের অবনতি ঘটেছে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি ও সমন্বয় ফিরিয়ে আনতে রুলস অব বিজনেস অনুযায়ী স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্রীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া নিকার সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। নতুন নাম হবে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক