স্বাস্থ্যখাতে দ্রুত জায়গা করে নিচ্ছে এআই
মেডিভয়েস ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশ্বিকভাবে স্বাস্থ্য খাতে দ্রুত জায়গা করে নিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, স্বাস্থ্য খাতের তথ্য ও জ্ঞান পাওয়ার ক্ষেত্রে বৈশ্বিকভাবে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছে এআই। এ খাতে বৈশ্বিকভাবে দ্রুত জায়গা করে নিচ্ছে এআই।
রোববার (১৩ অক্টোবর) জার্মানির রাজধানী বার্লিনে বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলনে এআই নিয়ে অনুষ্ঠিত এক অধিবেশনে এসব কথা বলেন তাঁরা। সম্মেলনে বিশ্বের প্রায় তিন হাজার গবেষক–বিজ্ঞানী, প্রযুক্তিবিদ অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সারা বিশ্বের মানুষের জীবনে পরিবর্তন আনছে। তবে উদ্বেগেরও কারণ আছে। এই প্রযুক্তি ব্যবহারে যে বিপুল কারিগরি সক্ষমতা দরকার, তা উন্নয়নশীল অনেক দেশের নেই। এশিয়ার দেশগুলো এআই ব্যবহারের দিক থেকে পিছিয়ে রয়েছে।
সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জেরেমি ফারার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা বেশি নিচ্ছে ব্যক্তিমালিকানাধীন কিছু প্রতিষ্ঠান। এতে স্বাস্থ্য খাতে বৈষম্য বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।
আমাজন ওয়েব সার্ভিসের প্রধান মেডিকেল কর্মকর্তা রোল্যান্ড ইলিং বলেন, ঝুঁকি হচ্ছে হাজার হাজার মানুষের তথ্য নিয়ে প্রতিদিন কাজ হচ্ছে। রোগী তথ্য দিচ্ছে, কিন্তু রোগী ডেটাবেজের (তথ্যভান্ডার) সুবিধা কতটা পাচ্ছে, সেটি বড় প্রশ্ন।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের স্বাস্থ্যনীতিবিশেষজ্ঞ লুসি গিলসন বলেন, স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনায় এআই কাজে লাগছে। আফ্রিকায় এর উদাহরণ আছে।
অনুষ্ঠানের সভাপতি ম্যাক্স প্লাংক সোসাইটির সভাপতি প্যাট্রিক ক্রেমার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে মানুষের কল্যাণে।
-
২৬ জুন, ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগে নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন, বাতিলের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
নিষিদ্ধ ছাত্রলীগে নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন, বাতিলের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান
বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত