১২ অক্টোবর, ২০২৪ ০৬:৫৬ পিএম

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ নয়জনের মৃত্যু, আক্রান্ত আরও ৯১৫

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ নয়জনের মৃত্যু, আক্রান্ত আরও ৯১৫
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ২১০ জনের মৃত্যু হলো। একইসঙ্গে গত একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১৫ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহতদের সর্বোচ্চ পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তরে এক, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এক এবং বরিশাল বিভাগে (সিটির বাইরে) দুইজন মারা গেছেন।

হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০০, ঢাকা উত্তর সিটিতে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৬, খুলনা বিভাগে ৯৭ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর নয় এবং সিলেটে চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে সারা দেশে ৫৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৭১১ জন।

এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮১০ জন মানুষ। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৯৫২ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক