০৫ অক্টোবর, ২০২৪ ০৪:২৪ পিএম

বিএপির নতুন আহ্বায়ক অধ্যাপক মোত্তালিব, সদস্য সচিব অধ্যাপক নিজাম

বিএপির নতুন আহ্বায়ক অধ্যাপক মোত্তালিব, সদস্য সচিব অধ্যাপক নিজাম
অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব ও অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন।

মেডিভয়েস রিপোর্ট: মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টসের (বিএপি) নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এ কমিটি করা হয়।

বিএপির নতুন কমিটিতে আহ্বায়ক পদে অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব ও সদস্য সচিব পদে অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক পদে ডা. মো. আসাদুজ্জামান, মেজর (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল ওহাব, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এম কামরুল হাসান, অধ্যাপক ডা.নিলুফার আকতার জাহান ও ডা. এস এম ফাহমিদ-উর-রহমান মনোনীত হয়েছেন।

এছাড়া যুগ্ম সদস্য সচিব পদে ডা. মো. মাহবুবুর রহমান, ডা. মোহাম্মদ আলী, ডা. মোহাম্মদ শামসুল আহসান মাকসুদ, ডা. নাফিয়া ফারজানা চৌধুরী, ডা. মনিরুল ইসলাম, ডা. মো. জোবায়ের মিয়া, ডা. মো. রাহেনুল ইসলাম, ডা. মো. মাসুদ রানা সরকার ও ডা. মো. তৈয়বুর রহমান রয়েল।

নতুন কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানিত উপদেষ্টা এবং সাধারণ সদস্যের নাম খুব শীঘ্রই প্রকাশ করা হবে। আহ্বায়ক কমিটি সব সদস্যের সার্বিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক