১১ নভেম্বর, ২০২৩ ১২:২২ পিএম

সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম

সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম
ডা. তারিকুল আলম।

মেডিভয়েস রিপোর্ট: সার্কভুক্ত দেশসমূহের মনোরোগ ও মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের বৃহত্তম সংগঠন সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের (বিএপি) জেনারেল সেক্রেটারি ডা. তারিকুল আলম।

সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৪ তম সার্ক ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রিক কনফারেন্সে তাঁকে এ পদের জন্যে নির্বাচিত করা হয়।

২০২৪-২৫ মেয়াদে সংস্থাটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন এই চৌকস চিকিৎসক ও সংগঠক। তিনি এই পদে নির্বাচিত হওয়ায় দেশের মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্টদের শুভেচ্ছায় ভাসছেন। ডা. মোহাম্মদ তারিকুল আলম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউটের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন হচ্ছে সার্কভুক্ত দেশসমূহের মনোরোগ ও মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের নিয়ে একটি বৃহত্তম সংগঠন। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অগ্রসর হওয়ার লক্ষ্যে ২০০৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

এসএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত