১১ নভেম্বর, ২০২৩ ০২:৩৫ পিএম
কোর্স পুনর্গঠন

এমডি-এমএসে এক বছর, ডিপ্লোমা-এমফিলে ছয় মাস কর্মকালীন প্রশিক্ষণ

এমডি-এমএসে এক বছর, ডিপ্লোমা-এমফিলে ছয় মাস কর্মকালীন প্রশিক্ষণ
ছাত্রদের ডিস্ট্রিবিউশন কোর্স থাকা স্বাপেক্ষে বিএসএমএমইউ করবে, তবে ছাত্রদের থাকার ব্যবস্থা সরকার করবে।

মেডিভয়েস রিপোর্ট: পাঁচ বছরের রেসিডেন্সি এবং দুই বছরের ডিপ্লোমা-এমফিল কোর্স পুনর্গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এখন থেকে এমডি-এমএস এক বছর, ডিপ্লোমা-এমফিলের প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ৬ মাস কর্মকালীন প্রশিক্ষণ হিসেবে গণ্য হবে। আগামী জুলাই থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।

সম্প্রতি বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক মোহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭০তম সভার সুপারিশক্রমে ১৪ অক্টোবর অনুষ্ঠিত ৯১তম সভায় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত জুলাই ২০২৩ সেশন থেকে ক্লিনিক্যাল সাবজেক্টসমূহের এমডি/এমএস কোর্সের ৫ বছরের মধ্যে ১ বছর এবং ডিপ্লোমা/এমফিল কোর্সের ২ বছরের মধ্যে ৬ মাস কর্মকালীন প্রশিক্ষণ (অন দ্য জব ট্রেনিং) হিসেবে সম্পন্নের লক্ষ্যে কোর্স কারিকুলাম চলমান থাকবে; এই ভিত্তিতে অনুমোদিত হয়েছে। ছাত্রদের ডিস্ট্রিবিউশন কোর্স থাকা স্বাপেক্ষে বিএসএমএমইউ করবে, তবে ছাত্রদের থাকার ব্যবস্থা সরকার করবে।’

আরও পড়ুন: রেসিডেন্সি কোর্স পুনর্গঠন করে প্রজ্ঞাপন, প্রান্তিক মেডিকেলে ২ বছর প্রশিক্ষণ

এর আগে গত বছর পাঁচ বছরের রেসিডেন্সি কোর্সের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মেয়াদ কমিয়ে দুই বছর স্থানীয় পর্যায়ের মেডিকেলে কর্মকালীন প্রশিক্ষণের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। একই নির্দেশনার আওতায় ডিপ্লোমা/এমফিল কোর্সের চিকিৎসকগণ তাদের কোর্সের মেয়াদের এক বছর প্রান্তিক মেডিকেলে প্রশিক্ষণের কথা বলা হয়।

তবে চূড়ান্তভাবে তা রেসিডেন্সি ও ডিপ্লোমা-এমফিল কোর্সে যথাক্রমে এক বছর ও ছয় মাস করার সিদ্ধান্ত নিল সরকার।

নোটিশটি দেখতে ক্লিক করুন

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি কোর্সে নতুন নিয়ম
  এই বিভাগের সর্বাধিক পঠিত